ব্রেকিং নিউজ
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয় সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’: দেশজুড়ে ব্যাপক কর্মসূচি, ৬৪ জেলায় শ্রদ্ধাঞ্জলি ও উদ্বোধন হচ্ছে স্মৃতি জাদুঘর ৩ ঘণ্টা অবরুদ্ধ শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে দাকোপে খালে অবৈধ জাল বাঁধ, নেট পাটা অপসারণে কঠোর প্রশাসন
×

দীপক কুমার সরদার, দাকোপ, খুলনা
প্রকাশ : ৫/৮/২০২৬, ৭:৫৭:২৮ PM

দাকোপে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য বিষয়ক প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।

খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য বিষয়ক প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।বুধবার (০৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু।


আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ খায়রুল বাশার, উপজেলা মহিলা কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ শেখ মোজাফফর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান এবং সহকারী শিক্ষক এস. এম. গোলাম কাদের।উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তারা আবেগঘন কণ্ঠে শহীদদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠান শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।